উত্তরদিনাজপুর

ইসলামপুর ব্লকের পঞ্চায়েত নির্বাচনে মুখোমুখি তৃণমূল, বিজেপি ও নির্দল প্রার্থী

শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের জেলাপরিষদের ৬ নং আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে। তাই এই আসনে তৃনমূল কংগ্রেসের হয়ে প্রার্থী করা হয়েছে তৃনমূলের জাবেদ আক্তারের স্ত্রী ফারহাত বানুকে। তবে এখান মজার বিষয় এই সিটে একদা প্রাক্তন মন্ত্রী করিম চৌধুরী নির্দল হিসেবে এক মহিলাকে দাঁড় করিয়েছেন। আর এই সকল প্রার্থীরা শনিবার মনোনয়ন পত্র দাখিল করেন নির্বাচন আধিকারিকদের হাতে। প্রাক্তন মন্ত্রী করিম সাহেব সম্প্রতি তৃনমূল ত্যাগ করে বাংলা বিকাশ বাদী কংগ্রেস দল গঠন করেছে। কিন্তু এখনো দলীয় প্রতীক পাননি। যার কারণে তিনি নির্দল প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই ৬ নং আসনটিতে তাঁর সমর্থিত প্রার্থী জাহেদা খাতুনকে শনিবার মনোনয়ন পত্র দাখিল করান। করিম চৌধুরীর ইমেজ ও ভোট প্রচারে পুর্ণ সমর্থন থাকবে এই নির্দল প্রার্থীর প্রতি। 

        অন্যদিকে চোপড়া ব্লকের জেলাপরিষদের ১ নং আসনটিতে বিজেপী প্রার্থী ছোবি রানী সিংহ রাজনৈতিক মহলে দৃষ্টি আকর্ষন করেছেন। বিজেপী হিন্দু সেন্টিমেন্টকে বরাবরই ব্যাবহার করে আসছে। সোনাপুর, চোপড়া, হাপতীয়া এই এলাকা গুলিতে হিন্দু ভোটার অধিক থাকায় শাসক দলকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারনা। চোপড়া ব্লকের ১ নং আসনটিতে বিজেপী প্রার্থী ছোবি রানী সিংহ শনিবার মনোনয়ন পত্র দাখিল করেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/C12gDlpG9RA